শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

রিং আইডি ৩ মাসে হাতিয়েছে ২১২ কোটি টাকা

দর্পণ রিপোর্ট / ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১

‘কমিউনিটি জবস’ খাতে বিজ্ঞাপন দেখিয়ে উপার্জনের কথা বলে গ্রাহকদের কাছ থেকে তিন মাসে ২১২ কোটি ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম রিং আইডি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি এ তথ্য জানিয়েছে।

সিআইডির গণমাধ্যম শাখার কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান জানান, শুধু কমিউনিটি জবস খাতে মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ, জুন মাসে ১০৯ কোটি ১৩ লাখ ও জুলাই মাসে ৭৯ কোটি ৩৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে রিং আইডি।

প্রতিষ্ঠানটির পরিচালক মো. সাইফুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের তথ্য জানা গেছে বলে জানান তিনি।

আজাদ রহমান বলেন, রিংআইডি টাকাগুলো যেন বিদেশে পাচার করতে না পারে তাই এর ব্যাংক হিসাবগুলো জব্দ করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে।

এর আগে শুক্রবার (১ অক্টোবর) রিং আইডি পরিচালক সাইফুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, (৩০ সেপ্টেম্বর) ভাটারা থানায় সাইফুলসহ ১৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় ১০ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ