শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ

আরিফ মীর, চাঁদপুর / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

চাঁদপুরের মতলব উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের মতলব-কচুয়া সড়কটি সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ওইসব সড়কে ঝুঁকি নিয়েই যানবাহন চলাচল করছে। বড় গর্ত ও ভাঙাচোরা সড়কের কারণে জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। ভুক্তভোগীরা অবিলম্বে সড়কগুলো সংস্কার করতে সংশ্লিষ্ট সবার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মতলব-কচুয়া সড়কের নওগাঁ আড়ং বাজার থেকে প্রায় ১ কিলোমিটার পূর্বে ধুলিয়াউড়া বায়তুল মামুর জামে মসজিদের সংলগ্ন সড়কটিতে বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই গর্তের জন্য যানবাহন দুর্ঘটনায় পড়তে হয় প্রতিনিয়ত। ফলে এই সড়কপথ দিয়ে রিকশা, ভ্যান, সিএনজি, বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। সেই সাথে বিপাকে পড়েছেন স্কুল কলেজে পড়ূয়া ছাত্র-ছাত্রীরা। গর্তগুলোতে বৃষ্টির পানি জমে যেন পুকুরে পরিনত হয়ে যায়। সড়কটি খাই খন্দকের কারনে সড়কে দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া সড়কে দ্রুতগামী যানবাহনগুলো সড়কের ভাঙ্গার কারনে একটি অপরটিকে ওভারট্যাক করতে বেকায়দায় পড়তে হচ্ছে।

এলাকাবাসী জানান, আমাদের এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তাই সড়কটি সংস্কার করার জন্য মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জোর দাবী জানাচ্ছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ