শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত

দর্পণ ডেস্ক / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ মে, ২০২২
মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের রাঙামাটির সাজেক-ভ্যালি সফর স্থগিত করা হয়েছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতির আগামী ১২ থেকে ১৪ মে রাঙামাটি জেলার সফরসূচিটি ঘূর্ণিঝড় অশনির প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে জানানো হবে।’

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাষ্ট্রপতির সাজেকে আগমন উপলক্ষে সব প্রস্তুতি শেষ করা হয়েছিল। শুধু বরণের অপেক্ষায় ছিলাম। ঘূর্ণিঝড়ের কারণে রাষ্ট্রপতি এই সফর স্থগিত করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ