শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার সকাল থেকে সোমবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের  মধ্যে ১০ জন করোনা পজিটিভ হয়ে মারা যান। করোনা উপসর্গ নিয়ে মারা যান আরও দুজন।

হাসপাতালের পরিসংখ্যান বলছে, করোনা শনাক্ত হয়ে মৃতদের মধ্যে চারজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, তিনজনের বাড়ি রাজশাহী, দুজনের বাড়ি নওগাঁ এবং একজনের বাড়ি মেহেরপুরে। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

গত ১ জুন থেকে ১৪ জুন সকাল পর্যন্ত দুই সপ্তাহে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ১৩৬ জন। এর মধ্যে ৮০ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।

করোনা ইউনিটে সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে পুরুষ সাতজন আর নারী পাঁচজন। পুরুষদের মধ্যে ৬১ বছরের ঊর্ধ্বে বয়সি মারা গেছেন দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন দুজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে একজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে রয়েছেন দুজন। মৃত নারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে দুজন এবং ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে রয়েছেন একজন নারী।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আজ সোমবার সকালে রোগী ভর্তি ছিলেন ৩০৭ জন। এর মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৫৭ জন। আর করোনা সন্দেহে চিকিৎসা চলছে ১০০ জনের। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৯ জন।

আজ সকাল থেকে আগের ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৪৪ জন। এর মধ্যে রাজশাহীর ৩৩, চাঁপাইনবাবগঞ্জের পাঁচ, নাটোরের এক, নওগাঁর দু’জন এবং কুষ্টিয়ার একজন। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন করোনা আক্রান্ত রোগী।

এদিকে, করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে গত শুক্রবার বিকেল ৫টা থেকে রাজশাহী নগরীতে সর্বাত্মক লকডাউন চলছে। স্থানীয় প্রশাসন আগামী ১৭ জুন পর্যন্ত এই লকডাউন ঘোষণা করে। লকডাউনের কারণে শহরের দোকানপাট বন্ধ রয়েছে। গণপরিবহণ চলছে না। রাস্তায় সাধারণ মানুষের চলাচলও সীমিত হয়ে গেছে। রাস্তায় মানুষের চলাচল ঠেকাতে মোড়ে মোড়ে পুলিশের তৎপরতা রয়েছে। রাজশাহী জেলা প্রশাসনের চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি ভ্রাম্যমাণ আদালত শহরে কাজ করছে। স্বাস্থ্যবিধি ও লকডাউন না মানায় রোববার ২৯ জনের কাছ থেকে ৪৯ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।


এই ক্যাটাগরির আরো সংবাদ