শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

রামেকের করোনা শনাক্তের হার ৫৫.৭৮, মৃত্যু ৩

রাজশাহী ব্যুরো / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় করোনাভাইরাসের শনাক্তের হার ৫৫ দশমিক ৭৮ শতাংশ। 

মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এ তথ্য জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, মৃতদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি দুজনের করোনা উপসর্গ দেখা দিয়েছিল। মৃত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। পুরুষ একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, অন্যজনের ৬১ বছরের বেশি। নারীর বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ জন। নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন। বর্তমানে ১০৪টি শয্যার বিপরীতে ৪৩ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি জানান, সোমবার রাজশাহীর দুটি ল্যাবে ৩০৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৫৫ দশমিক ৭৮ শতাংশ।

এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৭৭ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জন এবং একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ৩৬৮ জনের নমুনা পরীক্ষা ২০৫ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

এর আগের দিন রোববার জেলায় ২২২ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওই দিন পরীক্ষা করা হয় ৩৬৭ জনের নমুনা। শনাক্তের হার ছিল ৬০ দশমিক ৪৯ শতাংশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ