শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

রাবির ‘বি’ ইউনিটে পরীক্ষা দিয়েও ১৬০০ শিক্ষার্থী অনুপস্থিত

দর্পণ রিপোর্ট / ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের প্রকাশিত ফলে অসঙ্গতি দেখা দিয়েছে। সোমবার দিবাগত রাত (১২ অক্টোবর) সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। তবে এতে সমস্যা থাকায় মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে ওয়েবসাইট থেকে তা সরিয়ে নেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর তিনটি গ্রুপে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩১ হাজার ৫১৭ জন ভর্তিচ্ছু অংশ নেন। পরে সোমবার রাতে সোয়া একটার ফল প্রকাশ হয়। তবে ওয়েবসাইটে প্রকাশিত ফল ছিল ভুলে ভরা। অনেক শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরও তাদের অনুপস্থিত দেখানো হয়। খোঁজ নিয়ে জানা যায়, গ্রুপ-২ এর এক হাজার ৬২৭ শিক্ষার্থীকে একসঙ্গে অনুপস্থিত দেখানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অবাণিজ্য থেকে গ্রুপ-২-এ যারা পরীক্ষা দিয়েছে, সেখানে একটা সমস্যা হয়েছে।  সেখানে অনেককে পাস, ফেল এবং অনুপস্থিত দেখানো হয়েছে। মূলত ফলাফল সাজাতে গিয়ে ভুল হয়েছে। সেটি ঠিক করা হচ্ছে।

বি ইউনিটের চিফ-কো-অর্ডিনেটর অধ্যাপক জিন্নাত আরা বলেন, আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছিল। এটি সমাধান করা হচ্ছে। দ্রুতই সংশোধিত ফল প্রকাশ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ