শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গে চারজনের মৃত্যু

রাজশাহী ব্যুরো / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী আছেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগের দিন দুইজনের মৃত্যু হয়েছিল।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর দু’জন ও নাটোর চাঁপাইনবাবগঞ্জের একজন করে রোগী ছিলেন। নমুনা পরীক্ষার আগেই তারা মারা গেছেন।

এ নিয়ে রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে ৭৪ জনের মৃত্যু হলো।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ জন। আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট ১৯২টি শয্যার বিপরীতে রোগী ছিলেন ৭২ জন। এরমধ্যে রাজশাহীর ৩২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৪ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৪ জন, পাবনার ১১ জন, কুষ্টিয়ার ৬ জন ও চুয়াডাঙ্গার একজন করে রোগী ছিলেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে ২০২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে রাজশাহীতে সংক্রমণের হার ৪ দশমিক ৯৫ শতাংশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ