শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭.২৯ শতাংশ

রাজশাহী ব্যুরো / ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে এবার রাজশাহী শিক্ষাবোর্ড সারাদেশের মধ্যে দ্বিতীয় হয়েছে। প্রথম হয়েছে কুমিল্লা শিক্ষাবোর্ড।

রাজশাহী শিক্ষাবোর্ডের পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০o জন শিক্ষার্থী। আর কুমিল্লা শিক্ষাবোর্ডের পাসের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ জন শিক্ষার্থী।
ফলে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারের দিক থেকে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে কুমিল্লা শিক্ষাবোর্ড আর দ্বিতীয় হয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড।

পাসের হারে অতীতের সব রেকর্ড ভেঙেছে রাজশাহী শিক্ষাবোর্ড। রবিবার দুপুর ১২টায় রাজশাহী শিক্ষাবোর্ড থেকে এ ফল ঘোষণা করা হয়।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এবার মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৫০ হাজার ৯১৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৪৭ হাজার ৪৮৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭৭ হাজার ৭২৯ এবং ছাত্রী সংখ্যা ৬৯ হাজার ৭৫৫।

এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০০টি কেন্দ্রের মাধ্যমে ৮ জেলার ৭৫৯টি কলেজ থেকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ