শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

রাজশাহী বিভাগে ফের ঊর্ধ্বমুখী করোনা

রাজশাহী ব্যুরো / ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

রাজশাহী বিভাগে করোনা সংক্রমণ ও মৃত্যু ফের বাড়ছে। গেল ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৮ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও এক হাজার ৭৩ জনের। আগের দিন মৃতের সংখ্যা ছিল ২১ এবং শনাক্ত হয়েছিলেন ৮৬২ জন। এ বিভাগের বগুড়া জেলায় একদিনের ব্যবধানে শনাক্তের হার প্রায় দ্বিগুণ হয়েছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে করোনার উপসর্গ নিয়ে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১৩ জন, বরিশালে ৯ জন, ময়মনসিংহে ৯ জন, চুয়াডাঙ্গায় ৮ জন, রাজশাহীতে ৬ জন, ফরিদপুরে ৫ জন ও কুষ্টিয়ায় ৪ জন মারা গেছেন।

রাজশাহী ও বগুড়া : রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার জানান, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট ছাড়া বাকি ছয় জেলাতেই সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। বাড়ছে মৃত্যুও। এরমধ্যে বগুড়া জেলায় সংক্রমণের তীব্রতা সবচেয়ে বেশি। ঈদের পরে এ বিভাগে করোনা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা প্রকাশ করেন এই কর্মকর্তা। তিনি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল পর্যন্ত এ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন করোনায় এবং ছয়জন উপসর্গে মারা গেছেন। যাদের মধ্যে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের একজন, পাবনার তিনজন ও কুষ্টিয়ার একজন বাসিন্দা। শনিবার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেলের ৪৫৪টি বেডের বিপরীতে চিকিৎসাধীন ছিলেন ৫৩৭ জন। একইসঙ্গে আইসিইউতে ছিলেন আরও ১৯ জন।

বগুড়া মেডিকেল কলেজ ও মোহাম্মদ আলী কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৮ জন। মৃতদের সবাই বগুড়া জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি জানান, মৃতদের মধ্যে ৫ জন করোনায় এবং বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। এ জেলায় ২৪ ঘন্টায় আরও ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ৫৬ ভাগ, যা রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ। আগের দিন বগুড়ায় শনাক্তের হার ছিল ২৬ দশমিক ২৯। এছাড়া ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে তিনজন ও পাবনায় একজন করোনায় মারা গেছেন।

কুষ্টিয়া : কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় সাতজন ও উপসর্গে চারজন মারা গেছেন। হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম শনিবার জানান, ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবে জেলায় ২৮০টি নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৪২ ভাগ। হাসপাতালে ২৮৫ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে করোনা আক্রান্ত ২১৮ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আরও ৬৭ জন।

খুলনা : খুলনা বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে বেড়েছে মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪০ জন। তবে এ সময়ে কমেছে শনাক্তের সংখ্যা। নতুন করে শনাক্ত হয়েছেন ৫৩৯ জন। আগের দিন বিভাগে ৩২ জনের মৃত্যু এবং ১ হাজার ৪৯৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ১০ জন করে মারা গেছেন খুলনা ও যশোর জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় আটজন, চুয়াডাঙ্গায় পাঁচজন, ঝিনাইদহ ও মেহেরপুরে তিনজন করে ও মাগুরায় একজন মারা গেছেন।

বরিশাল : বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয়জন এবং করোনা ওয়ার্ডে তিনজনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৬ জনের। এ নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা ২৫ হাজার ২৮৭ জন।

ফরিদপুর : ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১৬ জন ও উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন। এ সময় ৯৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৭৩ শতাংশ।

ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৮ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন। এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ৪৩৬টি নমুনা পরীক্ষায় আরও ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

রংপুর : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ দিনে রংপুর বিভাগের আট জেলায় ২০৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭২৫ জনে। ২৪ ঘণ্টায় বিভাগে মারা গেছেন নয় জন, আক্রান্ত হয়েছেন ৩৩০ জন।

চুয়াডাঙ্গা : জেলায় করোনায় ৫ জন এবং উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৪ জনের।

শেরপুর : জেলায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১ জন মারা গেছেন। এ নিয়ে শেরপুরে করোনায় মৃতের সংখ্যা ৪৬ জন। জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৫ জন। শনাক্তের হার ৩৬.৫৮ শতাংশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ