শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

রাজশাহীর পুলিশ সুপার মাসুদ বিভাগের সেরা

রাজশাহী ব্যুরো / ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

বিভাগের সেরা পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন রাজশাহীর এসপি এবিএম মাসুদ হোসেন। সার্বিক কার্যক্রম মূল্যায়নে জুলাই মাসে বিভাগে এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি।

এবিএম মাসুদ হোসেনের নেতৃত্বেই বিভাগের বাকি সাত জেলা পুলিশ ইউনিটকে পেছনে ফেলে সেরার খেতাব পেয়েছে রাজশাহী জেলা পুলিশ।

বুধবার (১১ আগস্ট) রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই ঘোষণা দেন রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন। অনলাইন প্লাটফরমে অনুষ্ঠিত ওই সভায় বিভাগের আট জেলার পুলিশ সুপার অংশ নেন।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানিয়েছেন, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স প্রবর্তিত অভিন্ন মানদণ্ডে দেশের সকল পুলিশ ইউনিট ও পুলিশ সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে  মূল্যায়ন করা হচ্ছে।

মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার, মামলা নিষ্পত্তি, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, অপমৃত্যু মামলা নিষ্পত্তি, ননএফআইআর প্রসিকিউশন, জিডি নিষ্পত্তি, নারী ও শিশু হেল্প ডেস্কে সাড়াদান বিবেচনায় জুলাইয়ে রেঞ্জে শ্রেষ্ঠ হয়েছে রাজশাহী জেলা পুলিশ।

শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন রাজশাহীর এসপি এবিএম মাসুদ হোসেন। এছাড়া রাজশাহী রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন রাজশাহীর বাঘা থানায় কর্মরত মোয়াজ্জেম হোসেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ