শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

রাজশাহীতে বিনামূল্যে অক্সিজেন সেবা

রাজশাহী ব্যুরো / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতায় রাজশাহী মহানগরীতে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তিদের জন্য বিনামূল্যে অক্সিজেন প্রদান সেবা কার্যক্রম চালু করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে নগর ভবনে বঙ্গবন্ধু কর্নারে আয়োজিত অনুষ্ঠানে এই অক্সিজেন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র।

রাজশাহী মহানগরীর বাইরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলার মানুষের জন্য রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদারের হাতে চারটি জেলার মধ্যে প্রত্যেক জেলার জন্য ১০টি করে মোট ৪০টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন রাসিক মেয়র। এছাড়া সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের কার্যালয়ের জন্য কাউন্সিলরদের মাঝে ৩০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।

এখন থেকে করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেন স্বল্পতায় অথবা শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তি ও তার স্বজনরা রাজশাহী সিটি করপোরেশনের হটলাইন-০১৭৫৮-৯০১৯০৩ এই নম্বরে ফোন করলে অথবা নিকটস্থ ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করলে তাৎক্ষণিক তার বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

রোগীকে পরীক্ষা করে প্রয়োজনমতো দেওয়া হবে অক্সিজেন ও চিকিৎসাসেবা। ২৪ ঘণ্টা চালু থাকবে এই সেবা। ১০০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে চালু হলো মানবিক এই সেবা কার্যক্রম। আগামীতে বিনামূল্যে অক্সিজেন সেবায় যুক্ত হবে ১৫০টি অক্সিজেন সিলিন্ডার। শুধু তাই নয়, আক্রান্ত ব্যক্তির খাবার ও ওষুধ প্রয়োজন হলে সেটিও সরবরাহ করবে সিটি করপোরেশন।

অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘ভারতীয় করোনা ভেরিয়েন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলার পর রাজশাহীতে মহানগরীতে তীব্রভাবে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় আমরা কাজ করে যাচ্ছি। ১০০ অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনায় আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান শুরু হলো।’

তিনি আরও বলেন, ‘বিনামূল্যে অক্সিজেন পেতে হটলাইন নম্বর ০১৭৫৮-৯০১৯০৩ অথবা নিকটস্থ ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করলেই অক্সিজেন সেবা বাড়ি বাড়ি পৌঁছে যাবে। যাদের ওষুধ কেনার সামর্থ নেই, তাদের দামি ওষুধ এবং খাবারও সরবরাহ করা হবে। আগামীতে বিনামূল্যে অক্সিজেন সেবায় যুক্ত হবে আরও ১৫০টি অক্সিজেন সিলিন্ডার।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ রজব আলী, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, শিক্ষা ও স্বাস্থ্য স্থায়ী কমিটির সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান টুকু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ