শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

রাজশাহীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১

রাজশাহী ব্যুরো / ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

রাজশাহীর বেলপুকুর থানার ভরুয়াপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসের চালকের সহকারি নিহত হন। আহত ছয়জনকে রাজশাহী মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেলপুকুর থানার ওসি মনিরুজ্জামান। 

নিহত ব্যক্তির নাম খোয়াজ আলী (৪৫)। তার বাড়ি পুঠিয়া উপজেলার পালপাড়া গ্রামে। তার বাবার নাম মো. জালাল।

ওসি বলেন, পুলিশসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পুঠিয়া সদর স্টেশন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের কর্মীরা হতাহত সবাইকে উদ্ধার করে। এদের মধ্যে আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে পাঠায়। যাদের মধ্যে একজন মারা যান। আরেকজনের অবস্থাও গুরুতর বলে জানান তিনি।

দমকল বাহিনীর বিশ্ববিদ্যালয় স্টেশনের লিডার সাইদুর রহমান জানান, রাজশাহীর আমচত্বর-বেলপুকুর বাইপাস সড়ক হয়ে একটি যাত্রীবাহী বাস নাটোরের দিকে যাচ্ছিল। আর নাটোর থেকে রাজশাহীর দিকে আসছিল একটি ট্রাক। বেলপুকুর থানার ভরুয়াপাড়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।


এই ক্যাটাগরির আরো সংবাদ