শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

রাজশাহীতে ওয়াসার পানির দাম বাড়ল তিন গুণ

রাজশাহী ব্যুরো / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

রাজশাহী শহরে তিন গুণ বেড়েছে ওয়াসার পানির দাম। এ নিয়ে নগরবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিলেও কর্তৃপক্ষ বলছে, পানির দাম বাড়ানোর পরও এটি দেশের অনেক শহরের চেয়ে কম দাম।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) থেকে পানির বর্ধিত দাম কার্যকর করা হয়েছে।

জানুয়ারির শুরুতে রাজশাহী নগরে পানির দাম তিন গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। এ নিয়ে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের পাশাপাশি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি প্রচার করা হয়েছিল।

রাজশাহী ওয়াসার ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ ফেব্রুয়ারি থেকে প্রতি ১ হাজার লিটার পানির মূল্য আবাসিকে ৬ দশমিক ৮১ এবং বাণিজ্যিকে ১৩ দশমিক ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পাইপের ব্যাস ও ভবনের তলার ভিত্তিতেও নতুন মূল্য নির্ধারণের তালিকা প্রকাশ করা হয়।

মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিষয়ে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘এমনিতেই ওয়াসার পানি সব সময় ঠিকমতো পাওয়া যায় না। তার মধ্যে এই করোনাকালিন পরিস্থিতিতে পানির দাম বাড়ানো হলো।’

নগরের উপশহরে বসবাসকারি আজমাল হোসেন বলেন, ‘দুই টাকার যায়গায় তিন টাকা হতে পারে কিন্তু ছয় টাকা হয় কি করে? আমাদের তো আয় বাড়েনি। এটা আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) জাকীর হোসেন বলেন, ‘ওয়াসার পরিধি দিন দিন বাড়ছে, সাথে খরচও বেড়েছে। ফলে পানির দাম বাড়ানো ছাড়া কোন বিকল্প ছিল না। সবকিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

‘পানির দাম বাড়ানোর পরও এটি দেশের অনেক শহরের চেয়ে কম দাম। সবশেষ ২০১৪ সালে ওয়াসা এক দফা পানির দাম বাড়িয়েছিল। প্রায় আট বছর পর পুনরায় বাড়ানো হল’ উল্লেখ করেন তিনি।

ওয়াসা সূত্রে জানা যায়, সিটি করপোরেশনের পানি সরবরাহ শাখাকে আলাদা করে ২০১০ সালের ১ আগস্ট প্রতিষ্ঠা হয় রাজশাহী ওয়াসা। বর্তমানে ১০৩টি গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলন করে তা পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করে আসছে সংস্থাটি।

নগরে পানির চাহিদা প্রতিদিন ১১ কোটি ৩২ লাখ লিটার। তবে ওয়াসা সরবরাহ করতে পারে ৯ কোটি লিটার। ৭১২ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে নগরজুড়ে এ পানি নগরে সরবরাহ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ