শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

রাজশাহীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার

রাজশাহী ব্যুরো / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

রাজশাহীতে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার একটি দল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেফতার করে। ওই যুবকের নাম বশির আহম্মেদ (২২)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বগলাউড়ি ডাক্তারপাড়া গ্রামে তার বাড়ি। তার কাছ থেকে দুটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এগুলো সীমান্তপথে ভারত থেকে এসেছে।

বশিরকে গ্রেফতারের পর শনিবার বিকাল সাড়ে ৩টায় নগরীর লক্ষ্মীপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে নগর ডিবি পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল জানান, বশির অস্ত্র নিয়ে একটি বাসে চড়ে ঢাকা যাচ্ছিলেন। ওই বাসে তল্লাশি চালিয়েই তাকে অস্ত্রসহ আটক করা হয়।

তিনি জানান, ধারণা করা হচ্ছে বশির জঙ্গিদের ব্যবহারের জন্য এসব অস্ত্র নিয়ে ঢাকা যাচ্ছিলেন। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বশির জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি অবৈধ অস্ত্রের কারবার করে আসছিলেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ