গাজীপুরে গত শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে শনিবার থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করেছে যৌথ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে রাজশাহীতে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হয় এই অভিযান। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান শুরু করেছে।
রাতে চেক পোস্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন।
তিনি বলেন, সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার ধারাবাহিকতায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশও এই অভিযান পরিচালনা করছে।