শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

রাজরাজেশ্বরে জেলেদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক / ৩৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

চাঁদপুর সদর উপজেলার ১৪ নং রাজরাজ্বেশর ইউনিয়নে জাটকা সংরক্ষণে জেলেদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১১ টায় রাজরাজ্বেশর ইউনিয়ন পরিষদের মাঠে রাজরাজ্বেশর ইউনিয়নের জেলেদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শানজিদা শাহানাজ।

10 জন লোক, লোকেরা দাঁড়িয়ে আছে, লোকেরা বসে আছে এবং ইন্ডোর-এর একটি ছবি হতে পারেএ সময় তিনি বলেন, জেলা টাস্কফোর্স, কোস্টগার্ড, নির্বাহী ম্যাজিট্রট, নৌ পুলিশ,স্থানীয় জনপ্রতিনিধি ও জেলেদের সমন্বিত সহযোগীতায় জাটকা সংরক্ষন অভিযানকে সফল করতে হবে। আপনারা এই ২ মাস মাছ ধরবেন না। সরকার আপনাদেকে চাল দিচ্ছে ৪ মাস। যদি আপনারা এই নিষিদ্ধ সময়ে মাছ ধরতে যান, তাহলে মনে রাখবেন আপনার অবশ্যই ধরা পরবেন, কঠোর শাস্তির আওতায় আসবেন।যদি আমাদের এই অঞ্চলে অন্য অঞ্চলের জেলেরা মাছ ধরতে আসে,আপনারা সাথে সাথে আমাদের জানাবেন, আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। আমি আশা করছি এই নিষিদ্ধ সময়ে আপনারা জাটকা মাছ ধরতে নদীতে যাবেন না। পাশাপাশি মা বোনরাও জেলে ভাইদেরকে উৎসাহ দিবেন তারা যেন এই ২ মাস নদীতে জাটকা মাছ ধরতে নদীতে না যায়।

তিনি আরো বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। তাই আপনাদের সহযোগিতায় ইলিশ রক্ষায় সারাদেশের মধ্যে চাঁদপুর সদরকে মডেল উপজেলা হিসেবে রুপান্তর করতে চাই। আমি আশা করি আপনাদের সহযোগিতা করবেন। এসময় তিনি জেলেদের হাতে সরকারি সহায়তার বিভিন্ন কার্ড তুলে দেন।

রাজরাজ্বেশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হযরত আলী বেপারীর সভাপতিত্বে ও উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ মাহাবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্রাচার্য, যুবউন্নয়ন কর্মকর্তা মো:মনির হোসেন, নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল হক, আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি আব্দুল মালেক দেওয়ান, মৎস্যজীবী প্রতিনিধি মোঃ তসলিম বেপারী ও মো: শাহ আলম মল্লিক প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ