শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

রাজনৈতিক দলের বাইরে নাম প্রস্তাব করল ৬ সংগঠন

দর্পণ ডেস্ক / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নির্ধারণে ৩০টি দল-সংগঠন নাম প্রস্তাব করেছে সার্চ কমিটিতে। এরমধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল ২৬ টি এবং পেশাজীবি সংগঠন ছয়টি। 

শুক্রবার সার্চ কমিটি গঠনের এক সপ্তাহের মাথায় প্রস্তাবিত নাম জমা দেওয়ার নির্ধারিত সময়ে নাম সংগ্রহ শেষ হয়। এর বাইরে শনি ও রোববার বিশিষ্টজনের মতামত নেবে কমিটি।

শুক্রবারের মধ্যে সব মিলিয়ে কত সংখ্যক নাম জমা পড়েছে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম সাংবাদিকদের জানান, “২৪টি দল ও ছয়টি পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে মনোনয়নসহ প্রস্তাব পেয়েছি। ইমেইলে বেশ অনেক বড় সংখ্যায় সাড়া পেয়েছি।“

এদিন বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার পর সন্ধ্যায় জানা গেছে, আওয়ামী লীগসহ ২৪টি দল নাম সুপারিশ করে চিঠি দিয়েছে।

বিএনপি এ সার্চ কমিটি নিয়ে প্রশ্ন তুলে নাম সুপারিশ করবে না বলে আগেই জানিয়ে দেয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাংগঠনিক পর্যায় থেকে নাম আসার পাশাপাশি দেশ-বিদেশ থেকে ইমেইল এবং ব্যক্তিগত পর্যায়ে বেশ বড় সংখ্যক নামের প্রস্তাব জমা হয়েছে।

কোন কোন দল এবং সেগুলো কাদের নাম প্রস্তাব করেছে তা জানায়নি মন্ত্রিপরিষদ বিভাগ।

আইন অনুযায়ী এসব প্রস্তাবের মধ্যে থেকে অনুসন্ধান কমিটি যোগ্যতা, অভিজ্ঞতা, সততা ও সুনাম এবং অযোগ্যতা বিবেচনা করে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে পেশ করবে।

কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশন গঠনে পাঁচ বছর আগে সার্চ কমিটির কাছে ১২৮ জনের নাম সুপারিশ এসেছিল; যা থেকে বাছাই করে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল তৎকালীন সার্চ কমিটি।

গত শনিবার রাষ্ট্রপতি নতুন সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগে আইন অনুযায়ী আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ