শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

রাজনীতির মাধ্যমে অধিকার আদায় ও মানুষের সেবা করা যায়: প্রতিমন্ত্রী ড. সামসুল আলম

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

আমিও একদিন তোমাদের মত ছিলাম। আমি আসা করি তোমরাও একদিন লেখাপড়া করে আমার চেয়ে বড় হও। ৫৬ বছর পর বক্তব্য রাখলাম এই প্রতিষ্ঠানে। আজ এখানে বক্তব্য রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তোমাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তবেই জীবনে সাফল্য ধরা দিবে।


বৃহস্পতিবার (১১ নভেম্বর)  সকালে উপজেলার লুধুয়া স্কুল এন্ড কলেজের ২০২১ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ও লুধুয়া স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ড. সামসুল আলম এ কথা বলেন।  তিনি আরও বলেন, রাজনীতি একটা মহান পেশা। রাজনীতি করে মানুষের সেবা করা যায়, অধিকার আদায় করা যায়। সততা নিষ্টা আর অধম্য দিয়ে আমি এগিয়ে গেছি এবং সফল হয়েছি, আমার বিশ্বাস তোমরাও পারবে। কখনো নিরাশ হয়নি তোমরাও হইওনা। চেষ্টা করলে অনেক কিছুই করা সম্ভব। তাই তোমরা চেষ্টা করো জীবনে অনেক বড় হতে পারবে।


বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাড. নূরুল আমিন রুহুল এমপি।


মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসানের সভাপতিত্বে ও সহকারী অধ্যক্ষ কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন – মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজাহান কামাল, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার সাইফুল ইসলাম, লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি মিয়া মোহাম্মদ আশাদুজ্জামান, লুধুয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক ফজিলা পারভীন, অবিভাবক কামরুজ্জামান সরকার সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর আগে স্বাগত বক্তব্য রাখেন লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ