শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা ব্যুরো / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের টোল প্লাজার সামনে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং এক যুবক গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ শাকিল (১৮)। এ ঘটনায় আহত কাজী জাহিদকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, শুক্রবার ভোররাতে শ্যামপুর থানার পোস্তগোলা ব্রিজের টোল প্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে ভোর সোয়া ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

নিহত শাকিলের বন্ধু জাহাঙ্গীর আলমের উদ্বৃতি দিয়ে পুলিশ জানায়, মাওয়া ফেরিঘাট থেকে মোটরসাইকেল যোগে শ্যামপুরের পোস্তগোলা হয়ে ডেমরা কোনাপাড়া এলাকায় নিজ বাসায় আসছিলেন তারা। পোস্তগোলা ব্রিজের টোল প্লাজার সামনে পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দু’ জনই রাস্তায় ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে একজনের মৃত্যু হয়।  দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা আছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ