শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

রাজধানীতে আজ থেকে যেসব এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত

ঢাকা ব্যুরো / ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানকে ঘিরে ১৬ ও ১৭ ডিসেম্বর পর্যন্ত রাজধানীতে দেশি-বিদেশি রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের চলাচল থাকবে। তাদের নিরাপত্তার স্বার্থে এ সময় বিভিন্ন সড়ক বন্ধ থাকবে।

আগামীকাল বৃহস্পতিবার সকালে বিজয় দিবস উপলক্ষে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড স্কয়ারে বিজয় সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান হবে। সে জন্য প্যারেড স্কয়ারের আশপাশের সড়কে গাড়ি চলাচল হবে নিয়ন্ত্রিত।
গাড়ির জন্য প্যারেড স্কয়ারের অনুষ্ঠানকেন্দ্রিক ২১টি ‘ডাইভারশন পয়েন্ট’ করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

এগুলো হচ্ছে-সোনারগাঁও ক্রসিং, ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, লাভ রোড ক্রসিং পূর্ব প্রান্ত, মহাখালী ক্রসিং ফ্লাইওভার উত্তর, মহাখালী ক্রসিং রেলগেট, প্রধানমন্ত্রীর কার্যালয় লিংক রোড ক্রসিং, খেজুর বাগান ক্রসিং, আগারগাঁও উচ্চ বিদ্যালয়, মিরপুর ১০ নম্বর, সংগীত কলেজ গলি, বিসিএস কম্পিউটার সিটি গলি, পাসপোর্ট অফিস গ্যাপ, নির্বাচন কমিশন অফিস গ্যাপ, ৬০ ফুট রোড, চক্ষু হাসপাতাল গলি, সোহরাওয়ার্দী হাসপাতাল গ্যাপ, কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ, শিশু মেলা ক্রসিং, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ এবং গণভবন ক্রসিং।

সকাল ৭টা থেকে দুপুর ১টা অবধি এই ডাইভারশন থাকবে বলে ডিএমপি ট্রাফিক বিভাগ থেকে বলা হয়েছে।

বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অনুষ্ঠানের জন্য করা হয়েছে ১২টি ‘ডাইভারশন পয়েন্ট’।

এগুলো হচ্ছে-ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং, খেজুর বাগান ক্রসিং, মানিক মিয়া অ্যাভিনিউ পূর্ব প্রান্ত, মানিক মিয়া অ্যাভিনিউ পশ্চিম প্রান্ত, ধানমন্ডি ২৭ পূর্ব প্রান্ত, আড়ং ক্রসিং, আসাদ গেট, গণভবন ক্রসিং, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ এবং সোহরাওয়ার্দী হাসপাতাল গ্যাপ। দুপুর ১টা থেকে রাত ১১টা অবধি এই ডাইভারশন থাকবে।

এছাড়া ১৭ ডিসেম্বর শুধু মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায়ই কড়াকড়ি থাকবে।

এদিকে, বাংলাদেশে সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদেন শেষে দুপুরে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন, সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় মিরপুর সড়ক বন্ধ থাকবে।

বিকেলে রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাবেন। এ সময় শাহবাগ, কাকরাইল, প্রেসক্লাব, রাজউক ও মৎস্য ভবন এলাকার সড়ক বন্ধ থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ