শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

রাঙামাটিতে গোলাগুলিতে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

রাঙামাটি সীমান্তে আঞ্চলিক দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।

এখনও থেমে থেমে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তারা জানান, এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় পুরো পাহাড়ি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মগ লিবারেশন আর্মির সদস্যদের টহল লক্ষ্য করে পাহাড়ের চূড়ায় অবস্থান নেয়া অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গোলাগুলি করে। এতে ঘটনাস্থলেই মগ পার্টির তিনজন নিহত ও দুজন আহত হন। পরে উভয়পক্ষই বন্দুকযুদ্ধে জড়িয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও সেনাসদস্যরা। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

রাঙামাটি পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসনে জানান, হতাহতের খবর পেয়েছি সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ