শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

রহিমানগর ইউসূফ সফর আলী মাদ্রাসার পূনরায় সভাপতি তৌহিদুল ইসলাম

আফাজ উদ্দিন মানিক / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর ইউসুফ সফর আলী দারুল উলুম মাদ্রাসা ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল  মাদ্রাসা মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খাঁন  এর উপস্থিতে সভাপতি পদে আর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আলহাজ্ব তৌহিদুল ইসলাম খোকা বিনা প্রতিদ্বন্দ্বীতায় পূনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।

ইতোপূর্বে আলহাজ্ব তৌহিদুল ইসলাম খোকা উক্ত মাদ্রাসার  এডহক কমিটির আহবায়ক ২বার এবং নির্বাচিত সভাপতি হয়েছেন ২ বার। তা ছাড়া তিনি চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর  ২য় মেয়াদে সভাপতি, কচুয়া উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক, কচুয়া উপজেলা প্রাইভেট মেডিকেল মালিক সমিতির সাধারণ সম্পাদক,কচুয়া উপজেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি সহ বিভিন্ন সামাজিক  সংগঠনের গুরুত্বপূর্ণ দ্বায়িত্বে রয়েছেন।

একাত্তরের দর্পনের সাথে একান্ত আলাপকালে বলেন, পুনরায় নির্বাচিত সভাপতি আলহাজ্ব তৌহিদুল ইসলাম খোকা বলেন,” আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে শিক্ষার মান উন্নয়ন সহ বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছি, আশাকরি যতদিন বাঁচবো ততদিন এ কাজগুলো  যথারীতি করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মনির হোসেন বলেন” তৌহিদুল ইসলাম খোকা মহোদয় সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের মাদ্রাসার যথেষ্ট উন্নয়ন হয়েছে। আমি তাঁর দীর্ঘায়ু কামনা করি। এলাকার কয়েকজন অবিভাবক বলেন, খোকা সাহেব সভাপতি হওয়ার পর থেকে মাদ্রাসার সার্বিক উন্নয়ন সাধিত হয়েছে। আশাকরি আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন সহ সকল প্রকার উন্নয়ন তাঁর হাতধরেই সম্পন্ন হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ