শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: প্রেস সচিব

দর্পণ ডেস্ক / ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, তথ্য-উপাত্ত অনুযায়ী এ বছরের রমজানের শুরুতে অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য গত বছরের তুলনায় কম। সরকার পণ্যমূল্য সহনীয় রাখতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে এবং পুরো রমজান মাসজুড়ে এই স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

শনিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, গত বছরের অক্টোবরেই প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন যাতে রমজানে খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় থাকে। সেই নির্দেশনা অনুযায়ী সরকারি বিভিন্ন সংস্থা নিবিড়ভাবে কাজ করেছে। রোজার সময় ভোজ্যতেল, ছোলা, খেজুরসহ কিছু নির্দিষ্ট পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সরবরাহ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক এবং ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন একযোগে কাজ করছে যাতে সরবরাহ স্বাভাবিক থাকে।

প্রেস সচিব আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই ছয় দফা বন্যার পরিস্থিতি সামাল দিতে হয়েছে। এর পরও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য গত বছরের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে, যা সরকারের সময়োচিত পদক্ষেপের ফল।


এই ক্যাটাগরির আরো সংবাদ