শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

রংপুর বিভাগে একদিনে ২৫ হাজারের বেশি মানুষের টিকা গ্রহণ

দর্পণ রিপোর্ট / ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

রংপুরে ২২৪ জন চীনা নাগরিক করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা দুটি বুথে সিভিল সার্জন কার্যালয়ে এই টিকা গ্রহণ করেন। এসব চীনা নাগরিক নীলফামারীর উত্তরা ইপিজেডে ও দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে কর্মরত রয়েছেন। তাদের চীনের তৈরি সিনোফার্মের টিকা দেয়া হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে ২৫ হাজারের বেশি মানুষ টিকা গ্রহণ করেছেন। প্রতিদিনই টিকা গ্রহণে মানুষের আগ্রহ বাড়ছে।

এদিকে বিভাগী স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় বিভাগের ৮ জেলায় প্রথম ডোজের ২৪ হাজার ৫২৪ জন এবং দ্বিতীয় ডোজের ৫৯৬ জনকে টিকা দেয়া হয়েছে। গত ১৯ জুন থেকে এ পর্যন্ত ২ লাখ ৩০ হাজার ৬০৯ জনকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ২ লাখ ২৮ হাজার ৪০৭ জনকে এবং দ্বিতীয় ডেজ দেয়া হয়েছে ২ হাজার ২০২ জনকে। এছাড়া রংপুর সিটি করপোরেশন এলাকায় এ পর্যন্ত মর্ডানার টিকা দেয়া হয়েছে ১৮ হাজার ৩৯৬ জনকে। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৯০৪ জন এবং নারী ৭ হাজার ৪৯২ জন। গত ২৪ ঘন্টায় ১ হাজার ৯০০ জন মর্ডানার টিকা গ্রহণ করেছেন।
চীনা নাগরিকদের টিকা দেয়া প্রসঙ্গে রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার জানান, এই ২২৪ জন রংপুরের ঠিকানায় টিকার জন্য নিবন্ধন করেছেন। দুটি বুথ করে তাদের টিকা দেয়া হয়েছে। টিকা দেয়ার পর প্রত্যেককে ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখা হয়। তবে কারো কোনো শারীরিক সমস্যা দেখা যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ