শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

রংপুর কমেছে করোনা সংক্রমণের হার

রংপুর ব্যুরো / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

রংপুর বিভাগে দুই দিনের ব্যবধানে করোনা সংক্রমণের হার কমেছে প্রায় ৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু ছিল না বিভাগে।

বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ৯২৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৫৯ জন। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩ দশমিক ৮৪ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৮৪ শতাংশ এবং তার আগের দিন শনাক্তের হার ছিল ৭ দশমিক ৬ শতাংশ। দুই দিনের ব্যবধানে শনাক্তের হার প্রায় ৪ শতাংশ কমে যাওয়ায় কিছুটা স্বস্তি এসেছে।

গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত রংপুর বিভাগে মারা গেছেন ১ হাজার ২২৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দিনাজপুরে ৩২৪ জন। এর পরে রংপুরে ২৯১ জন, ঠাকুরগাঁওয়ে ২৪৮ জন, গাইবান্ধায় ৬৩ জন, নীলফামারীতে ৮৭ জন, পঞ্চগড়ে ৮০ জন, কুড়িগ্রামে ৬৭ জন ও লালমনিরহাটে ৬৬ জন মারা গেছেন।

এখন পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৭৬ হাজার ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ হাজার ৭৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৫১ হাজার ৪১১ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম জানান, রংপুর বিভাগে বেশকদিন মৃত্যুর হার শূন্যে রয়েছ। তিনি সংক্রমণ রোধে জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ