শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

রংপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

রংপুর ব্যুরো / ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

রংপুরে বিজয় দিবসের ৫০ বছর যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। বিজয় দিবসের ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল উপচে পড়া জনতার ঢল। সূর্যোদয়ের পরপরই নগরীর মর্ডান মোড়ে অর্জন স্মৃতিস্তম্ভ অঙ্গনে বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুঞা, জেলা প্রশাসক আসিব আহসানসহ প্রশাসনের কর্মকর্তারা পুষ্পপস্তবক অর্পণ করেন।

কেন্দ্রীয় শহীদ মিনার ও সুরভি উদ্যানের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার, প্রেস ক্লাব, রিপোর্টাস ক্লাব, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন, জেলা দোকান মালিক সমিতি, মটর মালিক সমিতি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পন করেন। সকালে বিভিন্ন সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। টাউন হলে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা দেয়া হয়। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করা হয়।

এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলাদা আলদাভাবে বিজয় দিবসের কর্মসূচি পালন করে। নগরীর বিভিন্ন ভবন আলোকসজ্জা করা হয়। এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ