শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

রংপুরে বেড়েছে করোনা শনাক্তের হার

রংপুর ব্যুরো / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

রংপুরে হঠাৎ করে করোনা শনাক্তের হার বেড়েছে। শনাক্তের হার এক লাফে ৭ দশমিক ৬৯ শতাংশে উঠেছে। একদিন আগে এ হার ছিল ১ দশমিক ৬১ শতাংশ।

স্বাস্থ্য বিভাগের মতে, করোনা পরীক্ষার সংখ্যা কমে গেছে। পরীক্ষার সংখ্যা বাড়লে শনাক্ত সংখ্যা বাড়তো। এদিকে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত রোগী রংপুরে নেই। তবে রংপুরের বাসিন্দা দু’জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন। তারা ঢাকায় থাকেন। স্বাস্থ্যবিধি না মানলে রংপুরেও ওমিক্রনে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১৫৬ জনের করোনা পরীক্ষা করে ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৩ লাখ ৭ হাজার ৯৯১ জনের করোনা পরীক্ষা করে ৫৫ হাজার ৭৭৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৭৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২২ জন। এর মধ্যে রংপুর জেলায় ২০ জন, পঞ্চগড়ে একজন ও দিনাজপুরে একজন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু না থাকলেও এ পর্যন্ত বিভাগে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৫১ জন।

অপরদিকে হাসপাতালে রোগীর চাপ কমেছে। রংপুর বিভাগের মাত্র ৪ জেলার হাসপাতালে ১৫ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে রংপুরে ৩ জন, লালমনিরহাটে ২ জন, ঠাকুরগাঁওয়ে ১ জন এবং দিনাজপুরে ৯ জন।

জানা গেছে, করোনা রোগীর সংখ্যা কমে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। রাস্তা-ঘাট,হাট-বাজারে সর্বত্রই মানুষ মাস্ক ছাড়া চলাফেরা করছেন। ওমিক্রণের সংক্রমণ যাতে রংপুর বিভাগে ছড়িয়ে না পড়ে এ জন্য জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।

রংপুর বিভাগীয় (ভারপ্রাপ্ত) স্বাস্থ্য পরিচালক ডা. জাকিরুল ইসলাম লেলিন জানান, জনগণ এখন করোনা টেস্ট করতে কম আসছেন। লক্ষন দেখার সাথে সাথে করোনা পরীক্ষা করা উচিত। তিনি বলেন, শনাক্তের হার গত ২৪ ঘন্টায় বেড়েছে। এই অবস্থায় সচেতনতার বিকল্প নেই। জনগণ সচেতন না হলে সংক্রমণের হার বেড়ে যেতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ