শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

রংপুরে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫৮

রংপুর ব্যুরো / ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

রংপুর বিভাগে একদিনে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের আট জেলায় ২৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৬৬ জনে পৌঁছেছে।

মঙ্গলবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ঠাকুরগাঁওয়ে দুইজন, রংপুর দিনাজপুর ও পঞ্চগড়ে একজনের করে রোগীর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৭৭ জন রোগী। বিভাগে বর্তমানে শনাক্ত হওয়ার সংখ্যা ২২ হাজার ৩৫৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯১৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দিনাজপুরে ১১০ জন, ঠাকুরগাঁওয়ে ৬৯, কুড়িগ্রামে ২৬, রংপুরে ১৬, গাইবান্ধার ১৩, লালমনিরহাটে ১২, নীলফামারী ৭ ও পঞ্চগড়ে ৫ জন আক্রান্ত হয়েছেন। এদিন বিভাগের আট জেলার মোট ৭৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ নিয়ে দিনাজপুর জেলায় ৭ হাজার ১৭৬ জন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ১৬৯ জনে দাঁড়িয়েছে। রংপুর জেলায় ৫ হাজার ৪২৫ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১০৭ জনের। ঠাকুরগাঁও জেলায় ২ হাজার ৪৭৯ জন আক্রান্ত ও ৬২ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৮৯৫ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও নীলফামারী জেলায় ১ হাজার ৬৮৭ জন আক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৪৮৯ জন আক্রান্ত ও ২৭ জনের মৃত্যু, লালমনিরহাটে ১ হাজার ৩০১ জন আক্রান্ত ও ১৯ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ৯০১ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ