শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

রংপুরের সড়কে বেড়েছে যানবাহন চলাচল

রংপুর ব্যুরো / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

রংপুরের সড়কে অটোরিকশা ও ব্যক্তিগত যানবাহন চলাচল বেড়েছে। তরুণদের মটরসাইকেলে অহেতুক চলাচল অনেক অভিভাবককে চিন্তায় ফেলছে। জরিমানা দিয়েও অনেকে যানবাহন চালাচ্ছেন এবং ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছেন।

মঙ্গলবার নগরীর জিএলরায় রোড, সেন্ট্রাল রোড, সাতমাথা এলাকায় দেখা গেছে প্রশাসনের তৎপরাতা উপেক্ষা করে অনেকে রাস্তায় বের হয়েছেন। এর মধ্যে অহেতুক ঘোরাঘুরির সংখ্যাই বেশি। তরুণদের মাঝে লকডাউন না মানার প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে। অনেক তরুণকে মটরসাইকেলে ৩ জন নিয়ে নগরীর অলিগলি দাপিয়ে বেড়াতে দেখা গেছে। তরুণদের বেপরোয়া চলাচলে অনেক অভিভাবক চিন্তিত। অনেকে জরিমানা দেয়ার পরেও রাস্তায় নামছেন।

সোমবার রাত পর্যন্ত রংপুর মহানগর এলাকায় যানবাহনের অযাচিত ও অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানা ও ট্রাফিক বিভাগ কর্তৃক বিধি-বহির্ভূতভাবে চলাচলরত বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মাট ১২৩টি মামলা দায়ের করেছে। আটক করা হয়েছে ১২টি যানবাহন, মোট জরিমানা করা হয়েছে হয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানা, ট্রাফিক ও ডিবি কর্তৃকসহ জেলা প্রশাসন, সেনাবাহিনীর টহল দল, র‌্যাব টহল দল এবং বিজিবি টহল দল যৌথভাবে রংপুর মেট্রোপলিটন এলাকায় লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়নে মোট ১২টি মোবাইল কোর্ট পরিচালনা করে। এতে মোট ৫ হাজার ১০০ টাকা টাকা জরিমানা করা হয়।

লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়নে রংপুর মেট্রোপলিটন এলাকায় আজ সেনাবাহিনীর ২টি টহল দল, র‌্যাবে’র ২টি টহল দল, বিজিবির ২টি টহল দল ও আনসার ব্যাটালিয়নের ২টি টহল দল কাজ করছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ