শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

যুব সমাজ রক্ষায় মাদক কারবারিদের শাস্তির আওতায় আনতে হবে: সাইয়্যিদ সাইফুদ্দীন

কামরুজ্জামান হারুন / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২

মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, মাদক অন্যান্য বিভিন্ন গুরুতর অপরাধে মানুষকে প্রভাবিত করে। একবিংশ শতাব্দীতে যুবসমাজের নৈতিক অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। মাদকের সহজলভ্যতার কারণে তরুণরা সহজেই আসক্ত হয়ে পড়ছে।


আমাদেরকে মনে রাখতে হবে যে, তরুণরাই জাতির প্রাণশক্তি। তরুণরা বিপথগামী হলে জাতি কখনোই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাই এখনই এ বিষয়ে সোচ্চার হতে হবে।


সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা আশাব্যঞ্জক, তবে মাদকের উৎস ও সরবরাহকারীদের দৌরাত্ম বন্ধ করতে না পারলে ছোট ছোট অভিযান পরিপূর্ণ সফলতা আনতে পারবে না। তাই যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষায় মাদকের মূল হোতাদের শাস্তির আওতায় আনতে হবে। সরকারের পাশাপাশি ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনকে মাদক নির্মূলে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।

১২ই মার্চ, চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ্ জামে মসজিদ ময়দানে  ‘যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশে’ উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান নওফেল। সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত মাওলানা আবুল কাশেম নুরী।


এই ক্যাটাগরির আরো সংবাদ