শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

যানবাহনে অগ্নিসংযোগ কোন রাজনৈতিক কর্মসূচি হতে পারে না: হারুন

নিজস্ব প্রতিবেদক / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দল অবরোধ ডেকে পালিয়ে থেকে ভাড়া করা লোকজন নিয়ে যানবাহনে অগ্নিসংযোগ করছে, এটা তো আসলে কোন রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।

তিনি আজ মঙ্গলবার রাজধানীর মিন্টুরোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, হরতাল ও অবরোধ ডেকে রাস্তায় নামা তাদের গণন্ত্রাতিক অধিকার। তারা তাদের সমাবেশ করতে পারে। আমরা আগেও দেখেছি ২০১৪ সালে তারা রাস্তায় বোমা নিক্ষেপ করেছে। পুলিশের উপর তারা হামলা করার চেষ্টা করেছে। জনগণ কিন্তু সারা দেয়নি।

ডিবি প্রধান বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা মোতাবেক কাজ করছি। পাশাপাশি আমাদের রুটিমাফিক কাজও করছি। যারা প্রতারণা অথবা ডাকাতি করে, যারা ওয়ারেন্টভুক্ত এবং তালিকাভুক্ত আসামি তাদের গ্রেফতার করা আমাদের রুটিন কাজ। পাশাপাশি জনগণ ও সরকারের সম্পত্তি রক্ষার দায়িত্বও পুলিশের। মানুষের জানমালের নিরাপত্তা, সম্পত্তি রক্ষা করতে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় থেকে রাতদিন ২৪ ঘন্টা কাজ করি। উদ্দেশ্য হচ্ছে স্বাভাবিক যান চলাচলে কেউ যেন বাধা সৃষ্টি না করে।

ডিবি প্রধান আরও বলেন, তারা ৯ বারে ১৮দিন অবরোধ আর তিনবার হরতাল ডেকেছে। মানুষ তো এটা মানছে না। মানুষ ঘর থেকে বের হয়ে আসছে। অবরোধ ডেকে তারা ঘরে বসে থেকে ভাড়া করে লোক এনে বোতলের ভেতরে কেরোসিন দিয়ে বিচ্ছিন্নভাবে আগুন লাগানোর চেষ্টা করছে। মানুষের মধ্যে এর কোন প্রভাব পড়ছে না বলেই মানুষ ঘর থেকে বের হয়ে রাস্তায় চলাচল করছে।

তিনি বলেন, দুষ্কৃতকারীরা তথাকথিত অবরোধের নামে মানুষের জানমালের উপরে ককটেল বিস্ফোরণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটনানোর চেষ্টা করে। পরিত্যক্ত কিংবা একজনের একটি মাত্র সহায় সম্বল গাড়িতে আগুন লাগিয়ে দেয়। তাদের অনেককে আমরা গ্রেফতার করেছি, অনেকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীও দিয়েছে। সূত্র: বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ