শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

ইকবাল হোসেন / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম শুভ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত শুভ খুলনা সোনাডাঙ্গা উপজেলার বাদলগাছি গ্রামের মফিজুল ইসলামের ছেলে। পরিবার নিয়ে যাত্রাবাড়ী শেখদি ৪ নম্বর গলির মানিক মিয়ার বাড়িতে থাকতো। গতকাল শুক্রবার (২২ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শুভর বাবা মফিজুল ইসলাম জানান, যাত্রাবাড়ী ফলের আড়তে ব্যবসা করত শুভ। পাশাপাশি স্যানিটারি মিস্ত্রির কাজও করতে। রাতে কখন বাসা থেকে বের হয়েছে জানিনা। আনুমানিক রাত তিনটার দিকে খবর পাই যাত্রাবাড়ী শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে গাড়ি চাপায় আহত হয়েছে সে। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই।

এদিকে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, রাত দুইটার দিকে শনিরআখড়া ফুট ওভার ব্রিজের নিচে রাস্তা পার হবার সময় ঢাকাগামী কোন যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয়ে পড়ে ছিলো সে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুভর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ