শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

ময়মনসিংহ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো / ৩৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সাতজন এবং করোনা উপসর্গ নিয়ে আরো সাতজনসহ ১৪ জনের মৃত্যু হয়েছে।

করোনা আক্রান্তে মৃতরা হলেন-ময়মনসিংহের সদরের তাসলিমা (২৮) ও মুক্তাগাছার সুরুজ আলী (৫০), জামালপুর সদরের আজিজুন নাহার (৩২) ও সরিষাবাড়ির সেলিনা (৪০), শেরপুর সদরের মো.হানিফ (৬০), নেত্রকোনা সদরের প্রিতীলতা (৮৫) ও গাজীপুরের শ্রীপুরের কোহিনুর (৩৮)।

করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের মোস্তাফিজুর রহমান (৮৫), আব্দুল মতিন (৫৮), আব্দুস সালাম (৪৪), বিসুতুপ সাহা (৬৮) ও ফুলবাড়িয়ার নাসিমা (৩৫), শেরপুর সদরের মো.আব্দুল জলিল (৭৫) এবং যশোর ঝিকরগাছা উপজেলার জুলফিকার আলি (৮২)।

এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা.মহিউদ্দিন খান মুন। তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪৩ জন ভর্তিসহ এখন পর্যন্ত  ২৩৮ জন এবং আইসিউতে ১৩ জন চিকিৎসাধীন আছেন।

এদিকে সিভিল সার্জন ডা.নজরুল ইসলাম জানান,গত ২৪ ঘণ্টায় ৬২১ টি নমুনা পরীক্ষায় ১৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২৩.৬৭ শতাংশ। জেলায় মোট শনাক্ত ৮ হাজার ১৮২ জন।

সুস্থ হয়েছে ৭ হাজার ১৮৫ জন। মোট মৃত্যু ৮৪জন। ২৪ ঘন্টায় জেলায় শনাক্তকারীদের মধ্যে সিটি কর্পোরেশনসহ সদরেই রয়েছে ১০৮জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ