চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোহনপুর ক্রীড়া চক্র লিমিটেডের উদ্যোগে আন্ত: ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত: ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন মোহনপুর ক্রীড়া চক্র লিমিটেডের সভাপতি ও মোহনপুর পর্যটন লি. এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান।
ফুটবল টেকনিক্যাল কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয় এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুটবল পরিচালনা কমিটির উপদেষ্টা ও মোহনপুর পর্যটন লি. এর সভাপতি ওহিদুজ্জামান মিলন, মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই প্রধান, উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবু রাধেশ্যাম সাহা, আওয়ামী লীগ নেতা ফজলুল হক সরকার।
খেলায় লাল দল বনাম হলুদ দল প্রতিদ্বন্দ্বিতা করেন। রেফারীর দায়িত্ব পালন করেন শাহরিয়ার সবুজ, আশিক ও শাকিল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা এবাদ উল্লাহ মৃধা, ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপাদার’সহ নেতৃবৃন্দ।
কাজী মিজানুর রহমান বলেছেন, মোহনপুরকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।