শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

মোবাইলে মেগাবাইট কিনে না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা

আশেক এলাহী / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের সাধেরজঙ্গল এলাকায় মোবাইলে ইন্টারনেট ডাটা কিনে না দেওয়ায় স্বামীর সঙ্গে রাগ করে ফাঁস নিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৪ মার্চ) রাত ১০টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সংবাদ পেয়ে রাতেই ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রিয়া আক্তার (২০) উপজেলার সাধেরজঙ্গল গ্রামের শাকিল মিয়ার স্ত্রী ও একই গ্রামের লিটন মিয়ার মেয়ে।

জানা গেছে, শুক্রবার (৪ মার্চ) রাতে গৃহবধূ রিয়ার মোবাইলের ইন্টারনেট ডাটা স্বামী শাকিল মিয়া ব্যবহার করে শেষ করে ফেলেন। এ কারণে রিয়া তার স্বামী শাকিলকে ইন্টারনেট ডাটা কিনে দিতে বলেন। এ সময় শাকিল ইন্টারনেট ডাটা কিনে না দেওয়ায় রিয়া ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

নিহতের স্বামী শাকিল মিয়া মিয়া বলেন, শুক্রবার (৪ মার্চ) রাতে মোবাইলের ইন্টারনেট ডাটা শেষ করায় আমাকে বলে নতুন ডাটা কিনে দিতে। এ সময় আমি বলেছি ডাটা কিনে দেব। এই কথা বলে আমি ঘর থেকে বের হয়ে গেলে রিয়া আত্মহত্যা করে।

জাফরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান আঙ্গুর জানান, শাকিল ও রিয়ার মধ্যে কোনো দাম্পত্য কলহ ছিল না। তবে অভিমানে এ ঘটনা ঘটেছে।

করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী জানান, এ ঘটনার পর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ