শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

মোংলা বন্দরে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালন

নিজস্ব প্রতিবেদক / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলা বন্দরে পালিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস। রবিবার সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে মোংলা বন্দরের সভাকক্ষে সেমিনারের আয়োজন করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. শাহীনুর আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) সৈয়দ রবিউল আলম। এছাড়াও বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগীয় প্রধান ছাড়াও অন্যান্য কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সেমিনারে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বিক তত্ত্বাবধানে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, আইসিটি শিল্পের বিকাশ, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, আইসিটি খাতে দক্ষ জনবল তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় মোংলা বন্দর কর্তৃপক্ষও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পিছিয়ে নেই। মোংলা বন্দর কর্তৃপক্ষের সেবা গ্রহীতাগণ বন্দর থেকে সকল ধরণের ডিজিটাল সুবিধা ভোগ করে থাকেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ