শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

মোংলা নৌঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক / ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

যথাযথ মর্যাদায় মোংলা নৌবাহিনী ঘাঁটি ও জাহাজসমূহে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। এসময় নৌবাহিনীর জাহাজ জনগনের জন্য উন্মুক্ত করে রাখা হয়।

দিনটি উপলক্ষে রোববার (২১ নভেম্বর) মোংলায় বাদ ফজর দেশ ও জাতির কল্যাণ ও সশন্ত্র বাহিনী উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতির জন্য এবং স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎবরণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

এছাড়াও মোংলায় অবস্থিত নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নৌপরিবার শিশু নিকেতন এবং খুলনায় অবস্থিত নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নৌপরিবার শিশু নিকেতন ও নেভী এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এদিকে মোংলা নেভাল জেটিতে দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এসময় নৌবাহিনীর জাহাজসমূহ পরিদর্শন করেন বিপুল সংখ্যক দর্শনার্থী।


এই ক্যাটাগরির আরো সংবাদ