শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

মোংলায় পৌঁছাল মেট্রোরেলের ইঞ্জিন-বগি

নিজস্ব প্রতিবেদক / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের আরও ৪টি বগি ও ২টি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম.ভি প্রেসার্স কোরাল নামের একটি বিদেশি জাহাজ।

রোববার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জাহাজটি জেটিতে ভিড়লে দাপ্তরিক কাজ শেষে বগি ও ইঞ্জিন খালাসের কাজ শুরু হয়। স্থানীয় শিপিং এজেন্ট অ্যানসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান বলেন, চতুর্থ দফায় আসা ৪টি বগি ও ২টি ইঞ্জিনের সঙ্গে আনুষঙ্গিক কিছু সরঞ্জামও রয়েছে।

তিনি আরও বলেন, এ মাসের শেষের দিকে আরও ১২টি মেট্রোরেলের বগি আসবে। সব মিলে আর ১৪৪টি বগি আসার অপেক্ষায় রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মো. শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ৩১ মার্চ এম.ভি এস.পি.এন ব্যাংকক জাহাজে ৬টি বগি, ৫ মে এম.ভি ওশান গ্রেস জাহাজে ৬টি বগি ও ২০ জুলাই এম.ভি হরিজন-৯ জাহাজে ১০টি বগি ও ২টি ইঞ্জিন খালাস হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ