শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

মোংলায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত

নিজস্ব প্রতিবেদক / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২

মোংলায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উম্মুক্ত রাখা হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দিগরাজ নৌঘাঁটির জেটিতে বানৌজা করতোয়া উম্মুক্ত রাখা হয়। 

এসময়ে জাহাজটি দেখার জন্য সেখানে বিপুল সংখ্যক লোকজন ভিড় জমান। সকলে জাহাজের সম্পূর্ণ অংশ ঘুরে দেখা ও সরঞ্জামাদীর ব্যবহার সম্পর্কে জানার সুযোগ পান।

এছাড়া সকাল থেকেই যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দিগরাজ নৌঘাঁটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হচ্ছে। দিবসটিতে মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে সর্বস্তরের সামরিক-অসামরিক সদস্যদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র ‘আমাদের বঙ্গবন্ধু’ এবং ‘বিশ্ববন্ধু বঙ্গবন্ধু’ প্রদর্শণ করা হয়। এছাড়া বিএন স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সম্পর্কে আলোচনা, কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ করা হয়।

দিবসটি পালনের অংশ হিসেবে সকল জাহাজ ও ঘাঁটিতে পতাকা দিয়ে সজ্জিত করা হয় এবং সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত আলোকসজ্জা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ