শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

মোংলায় আন্তর্জাতিক বন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২

‘বন সংরক্ষনের অঙ্গীকার টেকসই উৎপাদন ব্যবহার’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে মোংলায় পালিত হয়েছে আন্তর্জাতিক বন দিবস।

সোমবার (২১ মার্চ) বেলা ১১টায় এ লক্ষ্যে বন সংশ্লিষ্ট সকল পর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকালে উপজেলা চত্বর থেকে বর্নাঢ্য র‌্যালী বের করে বনবিভাগ।

পূর্ব সুন্দরবনের আয়োজনে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে আয়োজিত এ গোল টেবিল বৈঠকে বনকে রক্ষা করতে হবে, বণ্যপ্রাণী রক্ষা করতে হবে জানিয়ে বনবিভাগের পক্ষ থেকে বলা হয় এটি করতে না পারলে সুন্দরবন ও পরিবেশের বিভিন্ন সমস্যা দেখা দিবে।

চিরায়ত বন ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে উল্লেখ করে পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল বলেন, “দশ ভাগ বনভূমির মধ্যে চার ভাগ ম্যানগ্রোভ বন। এই বনকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে।”

গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন- মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন, বন ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিভাগ খুলনা বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শহিদুল ইসলাম, শরনখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক সামসুল আরেফিন, করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ওসি হাওলাদার আজাদ কবির, ঢাংমারী ষ্টেশন কর্মকর্তা সামানুল কাদির ও চাঁদপাই রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা, বায়দুর রহমান ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বাগেরহাট জেলার আহবায়ক নুর আলম শেখসহ অন্যান্য বন কর্মকর্তা ও বনরক্ষীরা।

বৈঠকে বক্তরা সুন্দরবনের ভেতরের নদী ও খালে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ