শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

মেয়ের ধর্ষককে আদালতের সামনে গুলি করলেন বাবা

আশেক এলাহী / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

মেয়ের ধর্ষককে আদালতের গেটের সামনেই গুলি করে মারলেন বিক্ষুব্ধ বাবা। তিনি ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সাবেক সদস্য। শুক্রবার (২১ জানুয়ারি) ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরে।

মৃতের নাম দিলশাদ হুসেন (২৫)। তিনি বিহারের মুজফফরপুরের বাসিন্দা। মাস দুয়েক আগে আদালত থেকে জামিন পেয়েছিলেন দিলশাদ। অপহরণ ও ধর্ষণ মামলায় শুক্রবার গোরক্ষপুর আদালতে এসেছিলেন তিনি।

জানা গেছে, আদালতের গেটের সামনে আইনজীবীর জন্য অপেক্ষা করছিলেন দিলশাদ। আইনজীবী আসার আগেই সেখানে পৌঁছান সাবেক বিএসএফ সদস্য ভগবত নিশাদ ও তার ছেলে নন্দলাল। এরপরই নিজের লাইসেন্স করা বন্দুক থেকে দিলশাদের মাথা লক্ষ্য করে গুলি করেন ভগবত। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দিলশাদ। এই ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক ছড়ায়। দিলশাদকে গুলি করার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান ভগবত ও তার ছেলে।

তবে পুলিশ জানায়, ভগবত ও তার ছেলেকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি ভগবতের কিশোর মেয়েকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ ওঠে দিলশাদের বিরুদ্ধে।

২০২১ সালের ১২ মার্চ হায়দরাবাদ থেকে দিলশাদকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় ভগবতের মেয়েকেও। তারপরই দিলশাদকে কারাগারে পাঠানো হয়। মাস দুয়েক আগেই জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ