আসন্ন ইউনিয়ন পরিষদ (৫ম ধাপ) উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭,৮, এবং ৯নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে মেম্বার পদে পুণরায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিতারা ইউপি’র সবেক মেম্বার মরহুম আ: রহমানের সুযোগ্য পুত্র বধূ মোসা: সেলিনা আক্তার।
আগামী ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদের নির্বাচন করার ঘোষনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই জেলা জুড়ে ব্যপক ভাবে চলছে নির্বাচনি প্রচারনা। এরই ধারবাহিকতায় কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন পরিষদের ৭,৮ এবং ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার প্রার্থী র (কলম মার্কা) চালিয়ে যাচ্ছে গনসংযোগ।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, একটি আদর্শ সমাজ ও অবহেলিত জনগণের নাগরিক অধিকার বাস্তবায়ন করার জন্য ৭,৮ এবং ৯নং ওয়ার্ডের জনসাধারণের সাথে আমি সরাসরি সম্পৃক্ত। আমি এলাকার গরিব, অসহায় সুবিধা বঞ্চিত মেহনতি মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো।
তিনি ভোটারদের উদ্দেশ্যে আরো বলেন , আগামী ৫ জানুয়ারী আসন্ন স্থানীয় সরকার ইউপি নির্বাচনে ৭,৮, এবং ৯নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে মেম্বার পদে ভুল-ত্রুটি ক্ষমা করে “কলম” মাকায় আপনাদের মূল্যবান ভােট দিয়ে নির্বাচিত করে পূণরায় আপনাদের পাশে থাকার সুযােগ করে দিবেন ইনশাল্লাহ।