আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন করার ঘোষনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই জেলা জুড়ে ব্যপক ভাবে চলছে নির্বাচনি প্রচারনা। এরই ধারবাহিকতায় হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী (তালা মার্কা) মো: নজরুল ইসলাম মজুমদার চালিয়ে যাচ্ছে গনসংযোগ।
ভোটারদের উদ্দেশ্যে মোঃ মো: নজরুল ইসলাম মজুমদার বলেন, ভোট গনতান্ত্রিক অধিকার। নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ সবার রয়েছে। আজ আমি আপনাদের সন্তান হিসাবে দোয়া ও সমর্থনের জন্য এসেছি। আগামী নির্বাচনে আপনারা মেম্বার পদে তালা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়জুক্ত করবেন। তাহলে আমি ওয়ার্ড বাসীর সেবা করার সুযোগ পাব।
এসময় তিনি সকল শ্রেনী পেশা মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়ে তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।