শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

মেডিকেলের ছাত্রকে গুলি করা শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করা সেই শিক্ষক ডা. রায়হান শরীফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব দূর-রে শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ডা. মোঃ রায়হান শরীফ (২১৩৮৯২) ফৌজদারি অপরাধে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরাখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতাপ্রাপ্ত হবেন।

বুধবার দুপুরে কলেজের অধ্যক্ষ ডা. আমিরুল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ছাত্রদের দাবি ছিল অপরাধী শিক্ষক ডা. রায়হান শরীফ যেন কলেজে হতে বহিষ্কার হয়। ইতিমধ্যে তাকে সাময়িক বরখাস্তের চিঠি এসেছে।

সোমবার বিকালে আরাফাত আমিন তমালকে গুলি করেন ডাক্তার রায়হান শরীফ। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর সন্ধ্যায় তাকে আটক করে পুলিশ। তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

পরে তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। এছাড়া অবৈধ অস্ত্র রাখায় পুলিশ আরেকটি মামলা করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ