শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

মেঘনা নদীতে নিমার্ণ হচ্ছে স্বপ্নের মতলব-গজারিয়া সেতু; দুরত্ব কমবে ৫২ কি.মি.

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
ফাইল ফটো

চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীসহ দক্ষিণাঞ্চলের মানুষের ৫০ বছরের দাবি ছিল মতলব-গজারিয়া সেতু নির্মাণের। অবশেষে এসব অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবায়ন হতে যাচ্ছে। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের অংশবিশেষ ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ও গুয়াগাছিয়া ইউনিয়নের অংশবিশেষ মেঘনা নদীর ওপর এটি নির্মাণ করা হবে।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুরুল আমিন রুহুল জনপ্রতিনিধি হিসেবে ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর এটি নির্মানে পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আবেদন করেন। এর প্রেক্ষিতে ২০২০ সালের ২ নভেম্বর তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ৪০০ কোটি টাকা ব্যয়ে ১৪৮০ মিটার দৈর্ঘ্য সেতুটি নির্মাণ, জমি অধিগ্রহণ ও আঞ্চলিক মহাসড়ক নির্মাণে আরও ৫০ কোটি টাকার বরাদ্বের প্রস্তাব দেওয়া হয় সেতু মন্ত্রণালয়ে।

বিশেষ সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেতু নির্মাণের জন্য সয়েল টেস্ট ভূতাত্ত্বিক পরীক্ষা, সেতুর ডিজাইন, পরিবীক্ষণ, তদারকি উপদেষ্টা ফার্মের প্রার্থমিক কাজ শেষ হয়েছে।

সেতুর নকশা: সেতুর নকশা হবে স্টিল ফ্র্রেম এর উপর কংক্রিট ঢালাই। একটি উন্নত দেশের নদীর উপর নির্মিত সেতুর নকশা অনুসরণে প্রণয়ন করা হবে। সেতুর নকশা এমনভাবে করা হয়েছে যেন নদীর নাব্যতা পানির প্রবাহ কোন চলাচলে বাধা সৃষ্টি না হয়। সেতুটি হবে দৃষ্টিনন্দন যা একটি পর্যটন কেন্দ্র হিসেবে এলাকার মানুষ উপভোগ করতে পারবে।

প্রকল্পটি বাস্তবায়নের সুফল: ঢাকা থেকে গৌরীপুর ও মতলব উত্তর উপজেলা সদরে চাঁদপুর জেলা সদরে বর্তমান দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। কিন্তু ঢাকা থেকে ভবেরচর হয়ে গজারিয়া উপজেলার সীমানার উপর দিয়ে প্রস্তাবিত সেতু হয়। চাঁদপুর জেলা সদরের দূরত্ব সর্বোচ্চ ৬৮ কিলোমিটার। সেতু নির্মিত হলে ঢাকা-চাঁদপুর জেলা সদরের দূরত্ব প্রায় ৫২ কিলোমিটার সড়ক পথ কমে যাবে। এতে একদিকে যেমন সাধারণ মানুষের ভ্রমণ ব্যয় কমবে একই সাথে ভ্রমণ সময়ও কমবে প্রায় এক ঘন্টা।

বর্তমানে ঢাকা থেকে চাঁদপুর জেলা সদরের যেতে প্রায় ৩ ঘন্টা সময় প্রয়োজন হয় সেতু নির্মিত হলে এ সময় ২ ঘন্টা নেমে আসবে। ফলে চাঁদপুরগামী মানুষ’সহ মালামাল পরিবহনের প্রচুর অর্থের সাশ্রয় হবে। সেতুটি নির্মিত হলে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, শরীয়তপুর এবং চট্টগ্রামসহ অন্য জেলার সাথে যাতায়াতের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন জানান, অনেক বছর ধরে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের দাবি করেন এলাকাবাসী। এখন এটির বাস্তবায়ন হচ্ছে দেখে তিনি আনন্দিত।

মতলব ও গজারিয়ার মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ হলে শুধু চাঁদপুরই নয়, সড়কপথে বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর’সহ দক্ষিণাঞ্চলের মানুষজন দ্রুত সময়ে ঢাকা, চট্টগ্রামসহ সিলেটে পৌঁছতে পারবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ