শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প মেরামতের দাবীতে ১৫টি সংগঠনের মানববন্ধন

ইসতিয়াক জামান নাফিজ, মতলব (উ:), চাঁদপুর / ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ মে, ২০২১

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের টেকসই মেরামত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। গত ১৫ মে সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের জনতা বাজার এলাকায় বেড়িবাঁধে মানববন্ধনকালে বক্তারা তাদের বক্তব্যে একথা বলেন।

বক্তারা তাদের বক্তব্যে আরো বলেন, গত বর্যায় এই জনতা বাজার এলাকা দিয়ে মূল বাঁধভেঙ্গে গেলে স্থানীয়দের প্রানপন চেষ্টায় বাঁধ রক্ষা পায়। কিন্তু আবারে বর্ষা চলে আসলেও বাঁধের সেই জনতা বাজার অঞ্চলে স্থায়ী ও টেকসই মেরামত এখনো হয়নি। বর্তমানে বাঁধের সিপাইকান্দি অঞ্চল দিয়েও ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়াও বাঁধের বিভিন্ন অঞ্চলে ছোটখাটো ভাঙ্গন রয়েছে। যা বর্যার আগেই মেরামত করা জরুরী। সব মিলিয়ে এই বাঁধের টেকসই বা স্থায়ী মেরামত জরুরী হয়ে পড়েছে।

আমরা মতলববাসী সংগঠনের সহ-সভাপতি এডভোকেট শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং মুইয়্যা ও ফ্রেন্ডস ফোরাম’৯৮এর সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আরিফ হোসেন খান এর সঞ্চালনায় বক্তব্য রাখনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, দৈনিক সময়ের আলো পত্রিকার ষ্টাফ রিপোর্টার কামরুজ্জামান হারুন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ারদের সংগঠন মুইয়্যার সভাপতি ইঞ্জিনিয়ার এনামূল হক খান সুমন, ঢকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাহমুদুল হাসান কাফি, দুরন্ত ৯৭ যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান পাভেল, ফ্রেন্ডস ফোরাম ৯৮ এর সভাপতি গাজী গোলাম মোস্তফা সুমন, সাদাকালো সংগঠনের সভাপতি সোহেল সরকার, ব্যাচ এসএসসি ১৯৯৯ এর আবুল কালাম, ফরাজীকান্দি ইউপি প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন, ইউপি সদস্য শফিকুল ইসলাম পাটোয়ারী, স্বপ্নযাত্রা ফাউন্ডেশন ২০০০ এর গাজী নাজমুল হক, এসএসসি ব্যাচ ২০০২ এর মনির হোসেন, ২০০৬ ব্যাচ গাজী নিয়াজ মোর্শেদ ছোটন, এসএসসি ব্যাচ ২০০৯ এর ইকবাল হোসেন তপাদার, গ্রীনক্লাব চান্দ্রাকান্দি এর সহ-সভাপতি কবির হোসেন, আলোরসন্ধানে যুবসংঘ যুগ্মআহবায়ক ডা. নূরে আলম প্রমূখ। মানববন্ধন থেকে বক্তারা আগামী ১০ দিনের মধ্যে অন্তত বাঁধের জনতা বাজার অঞ্চলে মেরামত কাজ শুরু না হলে কঠোর কর্মসূচীর কথা ঘোষনা করেন।

মানববন্ধনে উপজেলার ১৫টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ গ্রহন করে। উল্লেখ্য, গত ১৯৮৮ সালে এই সেচ প্রকল্প বেড়িবাঁধ ভেঙ্গে গেলে মতলবের বাধঁবাসী মানুষ দীর্ঘ্যদিন পানিতে নিমজ্জিত ছিল। দীর্ঘ্যদিন মানবেতর জীবন যান করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ