শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়ি বাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদে নোটিশ ও মাইকিং

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীর তীর প্রতিরক্ষা কাজ সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত ভূমির হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পূর্বে মাইকিং করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এ মাইকিং কার্যক্রম শুরু হয়।

বেড়ি বাঁধের উপর মাইকিং করতে দেখা যায। মাইকিংয়ে বলা হয়, আগামী ২৪ জুন ২০২১ইং, রোজ বৃহস্পতিবার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সহযোগিতায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীর তীর প্রতিরক্ষা কাজ সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত ভূমির হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

উক্ত উচ্ছেদ কার্যক্রম পরিচালনার পূর্বে অবৈধ স্থাপনা ও ইট’সহ অন্যান্য মালামাল নিজ দায়িত্বে অপসারণের জন্য মালিকদের অনুরোধ করা হল। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক মালামাল ও স্থাপনা অপসারন সহ নিলামের ব্যবস্থা করা হবে। এ সময় কোন আপত্তি গ্রহণযোগ্য হবে না। অনুরোধক্রমে মো. মামুন হাওলাদার, নির্বাহী প্রকৌশলী, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প, চাঁদপুর।

মো. মামুন হাওলাদার জানান, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীর তীর প্রতিরক্ষার জন্য উচ্ছেদ অভিযান চালানো হবে। এ জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ’সহ সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ