শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

মেঘনায় বাঁশের জাগ উচ্ছেদকালে নৌ পুলিশের ওপর হামলা

সজীব চন্দ্র দেবনাথ, চাঁদপুর / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

চাঁদপুরে মেঘনা নদীতে দেশীয় মাছের প্রজনন রক্ষা এবং নদীতে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে বাঁশের জাগ উচ্ছেদ করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলামের নেতৃত্বে সদরের নদীর তীরবর্তী ইউনিয়নগুলোর প্রায় অর্ধশতাধিক জাগ উচ্ছেদ করা হয়। এদিকে নৌ পুলিশের অভিযানকালে চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়নের শতাধিক জেলেরা নৌ পুলিশের ওপর হামলা চালায়। এ সময় জাগ উচ্ছেদকাজে নিয়জিত দুই শ্রমিক আহত হয় ।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীতে শত শত অবৈধ জাগ গড়ে তুলেছে জেলেরা। এতে করে মাছ চলাচলে প্রতিবন্ধকতা এবং মাছের অবাদ বিচরণ হুমকির মুখে পড়ছে। এ ছাড়া যততত্র জাগ দেওয়ায় নৌযান চলাচলে হুমকিতে পড়ছে।

তিনি আরও বলেন, আমরা উচ্ছেদ অভিযানে গেলে বেপরোয়া জেলেরা আমাদের লক্ষ করে ইট-পাটকেল ও লাঠি-ছোটা ছুরে মারে। এতে আমাদের কাজে নিয়োজিত দুই শ্রমিক আহত হয়েছে। পর্যায়ক্রমে নদী থেকে সকল বাঁশের জাগ উচ্ছেদ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ