শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

মেঘনায় নৌপুলিশের সঙ্গে ‘সংঘর্ষে’ জেলে নিহত

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নৌপুলিশের সঙ্গে ‘সংঘর্ষে’ এক জেলে নিহত হয়েছেন।

নিহত জেলের নাম মাসুদ মিয়া (২৫)। সোমবার মধ্যরাতে মোহনপুর এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

এ সময় দুই জেলেকে আটক করার পাশাপাশি ২৫ কেজি জাটকা, দুই হাজার মিটার জাল ও ইঞ্জিনচালিত মাছ ধরার একটি নৌকা জব্দ করা হয়েছে বলে জানা গেছে। নিহত মাসুদ মিয়া মুন্সীগঞ্জের কালীরচর এলাকার আবুল মালের ছেলে। মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মধ্যরাতে মেঘনা নদীতে জাটকা ধরার কারণে একদল জেলেকে আটকের চেষ্টা করে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির টহল দল। এ সময় জেলেরা তাদের নৌকা থেকে পুলিশের ওপর লগিবৈঠা ও ইটের টুকরো নিয়ে হামলা চালায়। এতে পুলিশ শটগানের দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে মাসুদ নামে এক জেলে গুলিবিদ্ধ হয়। তার বাম পায়ের হাঁটুর ওপরে গুলিটি লাগে। তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।

কোন বিবরণ উপলভ্য নেই।
এ ঘটনায় দুই জেলেকে আটক করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে ২৫ কেজি জাটকা, দুই হাজার মিটার জাল ও ইঞ্জিনচালিত মাছ ধরার একটি নৌকা জব্দ করা হয়েছে। মৃত্যুর খবর শুনে মুন্সীগঞ্জের কালীরতর থেকে শত শত নারী-পুরুষ মোহনপুর নৌফাড়িতে এসে ঝরো হয়। মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিষ দাশ জেলা প্রশাসক এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলেন, দুই মাস মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় অবৈধ ভাবে মাছ ধরতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটেছে।ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেই দিকে নজর রাখা হবে।

এসময় নৌপুলিশের এসপি মোঃ হেলাল উদ্দিন, মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল টানা দুই মাস জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরের ৬০ কিলোমিটার এলাকাজুড়ে এ নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ