শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

মেঘনায় কাটুনভর্তি বাল্বহেডে আগুন; ৬ জন নাবিক জীবিত উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

চাঁদপুরের মেঘনা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী এম ভি ফারুক নামে একটি কার্টুনবাহী বাল্কহেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।জানা যায়, বাল্কহেডটি বরিশাল থেকে খালি কার্টুন নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে গ্রীন বয়ার কাছে এলে কার্টুনে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের জাহাজ অগ্নিবিনাশ ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং বাল্কহেডে থাকা ৬ জনকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক জাহাজ অগ্নিবিনাশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে তা বলা যাবে। এখনো ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ